বর্তমানে নির্বাচনী সমঝোতায় থাকা আট দলীয় প্ল্যাটফর্মের মধ্যে সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী। অতীতে এই দল থেকে একাধিক সংসদ সদস্য নির্বাচিতও হয়েছেন।

\r\n

অন্যদিকে কওমি মাদ্রাসা ঘরানা ও তাবলিগের বড় অংশের সমর্থন পাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশও ধর্মভিত্তিক রাজনৈতিক অঙ্গনে সক্রিয়।

\r\n

ইসলামী আন্দোলন বাংলাদেশের এক কেন্দ্রীয় নেতা বলেন, তারা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো জামায়াতের সমানসংখ্যক আসনে প্রার্থী দেওয়া। যদিও শেষ পর্যন্ত সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। ৩০০ আসনের জন্য আমরা প্রস্তুত, এবং এর মধ্যে প্রায় ২০০ আসনে আমাদের অবস্থান শক্তিশালী।”