মিরর নিউজ ২৪ অনলাইন থেকে মুদ্রিত | mirrornews24.com
বিভাগ: ক্যাম্পাস
তারিখ: ২ এপ্রিল, ২০২৬
লেখক: মিরর নিউজ ডেস্ক
বাংলাদেশের প্রতিচ্ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, ৯ হাজারের বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ
মিরর নিউজ ডেস্ক
প্রকাশ: ২ এপ্রিল, ২০২৬
পড়ার সময়: 1 মিনিট
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত স্নাতক প্রথম বর্ষের মানবিক বিভাগের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার (৩ এপ্রিল) শুরু হয়েছে। এতে ইবি কেন্দ্রে ৯ হাজার ১৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
দেশের অন্যান্য গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়েও একই সময়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা দুপুর ১২টা পর্যন্ত চলবে। সকাল থেকেই পরীক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাসে যথেষ্ট প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।
পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসে পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে, পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হচ্ছে।
পড়াশোনার সহযোগিতায় প্রক্টরিয়াল বডি, বিএনসিসি এবং রোভার স্কাউট সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্নার থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের নানা সেবা দেওয়া হচ্ছে।