নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর একটি প্রতিনিধিদলের বৈঠক শুরু হয়েছে।

রবিবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এনসিপির প্রতিনিধি দল বৈঠকে বসে।

এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।