ঈদুল আজহার ছুটিতে গ্রাহকদের সুবিধা নিশ্চিত করতে ব্যাংকগুলিকে অটোমেটেড টেলার মেশিন (এটিএম) বুথে পর্যাপ্ত টাকা রাখার পাশাপাশি কারিগরি সমস্যার দ্রুত সমাধান করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া পয়েন্ট অব সেল (পিওএস), অনলাইন-পেমেন্ট গেটওয়ে, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) সার্বক্ষণিক সচল রাখার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

\r\n

বৃহস্পতিবার (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এসব নির্দেশনা জানায়।

\r\n

কেন্দ্রীয় ব্যাংক জানায়, ঈদে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য এটিএম, পিওএস, কিউআর কোড, ইন্টারনেট ব্যাংকিং, অনলাইন-পেমেন্ট গেটওয়ে এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

\r\n

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটিএম বুথগুলোতে সার্বক্ষণিক সেবা নিশ্চিত করার জন্য বুথগুলোতে কোনো ধরনের কারিগরি ত্রুটি দেখা দিলে তা দ্রুত সমাধান করতে হবে এবং পর্যাপ্ত টাকা সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়া বুথে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থায় রাখতে এবং সংশ্লিষ্ট ব্যাংকের কর্মকর্তাদের বুথ পরিদর্শন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

\r\n

পয়েন্ট অব সেল (পিওএস) ও কিউআর কোড সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে এবং মার্চেন্ট ও গ্রাহকদের জালিয়াতি থেকে সচেতন করতে হবে।

\r\n

এছাড়া ইন্টারনেট ব্যাংকিং ও অনলাইন-পেমেন্ট গেটওয়েতে কার্ডভিত্তিক \"কার্ড নট প্রেজেন্ট\" লেনদেনের ক্ষেত্রে টু ফ্যাক্টর অথেনটিকেশন ব্যবস্থা চালু রাখতে হবে। এমএফএস সেবায় সব ব্যাংক বা তাদের সাবসিডিয়ারি কোম্পানিকে নিরবচ্ছিন্ন লেনদেনের ব্যবস্থা এবং এজেন্ট পর্যায়ে পর্যাপ্ত নগদ অর্থ সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে।

\r\n

বাংলাদেশ ব্যাংক গ্রাহক হয়রানি রোধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক হেল্পলাইন সেবা প্রদান ও লেনদেনের তথ্য তাৎক্ষণিকভাবে এসএমএস এলার্ট সার্ভিসের মাধ্যমে গ্রাহককে জানাতে নির্দেশ দিয়েছে।

\r\n

এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও পেমেন্ট সিস্টেম অপারেটরের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।