হিজরি ১৪৪৭ সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার জন্য সভা অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এ সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভার আয়োজন করা হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭, ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১।
উল্লেখ্য, প্রায় ১৪০০ বছর আগে ১২ রবিউল আউয়াল বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং একই দিনে ৬৩ বছর বয়সে ইন্তেকাল করেন তিনি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিরা দিনটি পালন করেন।





