রাজধানীর উত্তরা-১৩ নম্বর সেক্টরে শপিংমলে রিকশাচালককে মারধর করে হত্যার তথ্যটি গুজব এবং এ ঘটনায় কিছু দুষ্কৃতিকারী মব সৃষ্টি করে লুটপাটের চেষ্টা করে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নজরুল ইসলাম।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ। এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে। মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে। রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে উত্তরা স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে আলামত সংগ্রহ করছে পুলিশ।
এদিকে এখনও মার্কেটটি বন্ধ রয়েছে।
মার্কেটের ব্যবসায়ীরা জানান, এই হামলায় তাদের কোটি টাকার উপরে ক্ষতি হয়েছে, এখনও আতঙ্ক বিরাজ করছে তাদের মধ্যে।
রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে উত্তরা স্কয়ার শপিংমলে এক রিকশাচালককে পিটিয়ে হত্যা করে মরদেহ গুম করার অভিযোগ তুলে ভবন ঘেরাও ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ভবনের সামনের সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ রিকশাচালক ও স্থানীয়রা হট্টগোল শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে দফায় দফায় পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের সংঘর্ষের ঘটনাও ঘটে।
এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারসেল নিক্ষেপ করে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।





