২০২৬ সালের বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে এবার প্রথমবার ৪৮ দল অংশ নেবে। এরই মধ্যে বেশ কিছু দেশের খেলা নিশ্চিত হয়ে গেছে।
কনকাকাফ: স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো খেলার যোগ্যতা নিশ্চিত করেছে। কনকাকাফ অঞ্চলের তৃতীয় রাউন্ড বাছাইপর্ব শেষ হবে নভেম্বরে। সেখানে কোস্তারিকা, হন্ডুরাস ও জামাইকার মতো দল বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই চালাচ্ছে।
দক্ষিণ আমেরিকা: আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, উরুগুয়ে, ইকুয়েডর ও প্যারাগুয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ১৫ বছর পর প্যারাগুয়ে আবারো বিশ্বকাপে খেলবে। প্লে অফ থেকে ভেনেজুয়েলা ও বলিভিয়া আরও একটি করে আসন পেতে পারে।
এশিয়া: সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, উজবেকিস্তান ও ইরান। এছাড়া আরও দুটি দেশ সরাসরি খেলার সুযোগ পাবে, আর একটি দল আন্তমহাদেশীয় প্লে অফ থেকে মূল পর্বে খেলার সুযোগ পাবে।
ওশেনিয়া: নিউজিল্যান্ড ইতিমধ্যেই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আফ্রিকা: মরক্কো আফ্রিকা থেকে প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। বাছাইপর্ব ও প্লে অফের মাধ্যমে আরও আটটি আফ্রিকান দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।
এ পর্যন্ত মোট ১৭ দেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়েছে, বাকি দলগুলো বাছাইপর্ব ও প্লে অফ শেষে চূড়ান্ত হবে





