বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফজলুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইসলামিক স্কলার হাবিবুর রহমান মিসবাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি পোস্টে মন্তব্য করেন, “এই অবস্থায় মারা গেলে ফজলুর রহমানের জানাজা পড়া হারাম। তবে, মৃত্যুর আগে তওবা করে ফিরে আসলে বিষয়টি ভিন্ন হবে।”

\r\n

স্কলারের এই মন্তব্য প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। অনেকেই পোস্টটিতে মন্তব্য করে নিজেদের ভিন্নমত প্রকাশ করছেন। কেউ কেউ হাবিবুর রহমান মিসবাহর বক্তব্যকে সমর্থন করে মন্তব্য করেছেন—“সহমত পোষণ করছি” এবং “রাইট বলেছেন”, আবার কেউ কেউ তার বক্তব্যের কড়া সমালোচনা করেছেন।

\r\n

একজন মন্তব্যকারী লিখেছেন, “আপনার ঘরে কোনো হুজুরকে কখনও দাওয়াত দিয়ে খাওয়াইছেন? আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন?”—এই ধরনের প্রশ্নের মাধ্যমে স্কলারের মন্তব্যকে ব্যক্তিগত আক্রমণ হিসেবে দেখছেন অনেকেই।

\r\n

উল্লেখ্য, সম্প্রতি ফজলুর রহমান এক অনুষ্ঠানে আন্তর্জাতিক করিডর এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে বক্তব্য দেন, যা সামাজিক ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। এই প্রেক্ষাপটেই ইসলামিক স্কলার মিসবাহের মন্তব্যটি সামনে আসে।