দক্ষ সার্জনদের আয় অনেক। ডা কামরুল একজন দেশ সেরা সার্জন। তিনি চাইলেই যে কোন কর্পোরেট হাসপাতালে বসে কোটি টাকা আয় করতে পারতেন। উল্লেখ্য বাংলাদেশের একজন ইউরোলজিক‍্যাল সার্জন তাঁর দক্ষতা ও সৎ আয় দিয়ে লাক্সারী অডি গাড়ী চালান একযুগ আগেই! 

তধোপরি ১৬ কোটি মানুষের দেশে তাঁর সমকক্ষ‍ ইউরোলজিক‍্যাল সার্জন আছেন বড় জোর ৮/১০ জন। তিনি কর্পোরেট হাসপাতালে চেম্বার করলে এই সব ছিঁচকে চাঁদাবাজ সন্ত্রাসীদের হাসপাতাল ম‍্যানেজ করে ফেলত। 

‍ডাঃ কামরুল তাঁর আয় ছাড় দিয়ে হাজার হাজার মৃত‍্যু পথ যাত্রী কিডনী রোগীদের সুস্থ‍্য করেছেন নামমাত্র টাকায়। তাঁকেই সরকারদলীয় চাঁদাবাজ হুমকি দেয়, খবরটি চাউর হলে উর্ধ্বতন মুরব্বীদের পাঠানো হয় মিটমাটের নামে সমঝোতা করতে ! চোখের জলে তাঁকে অপমান ডাকতে হয়!
সরকারের সর্বোচ্চ মহলের উচিত ছিল সরাসরি ডা. কামরুলের নিরাপত্তা নিশ্চিত করার সব ব‍্যাবস্থা করা এবং সেই চাঁদাবাজকে জেলে পুরা ও তার গডফাদার প্রতিমন্ত্রীকে বরখাস্ত করা। 

এর কিছুই করা হয় নি। এই সব দেখে আমাদের মেধাবী চিকিৎসকরা এই দেশে কাজ করতে নিরুৎসাহিত হবেন তাতে সন্দেহ নেই। তাতে এমপি, মন্ত্রীদের সমস্যা নেই। সমস‍্যা গরীব অসহায় সাধারণ মানুষের।