ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়াকে (মোনামি) বিভিন্ন মোবাইল নম্বর থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) তিনি নিজ ফেসবুক পেজে এই হুমকির স্ক্রিনশট শেয়ার করে দাবি করেন, ১৩ ফেব্রুয়ারির পর থেকে তিনি অসংখ্য মৃত্যুর হুমকির মুখে রয়েছেন এবং প্রদর্শিত স্ক্রিনশটগুলো তার মধ্যে একটি মাত্র।
শেহরীন আমিন মোনামি পোস্টে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ট্যাগ করে লিখেছেন, “প্রিয় তারেক রহমান, এটা কি আপনাদের ‘নারীবান্ধব এবং নিরাপদ’ বাংলাদেশ?”
শেষে তিনি উল্লেখ করেন, “সব মুসলমানকেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা উচিত। আর আমি সেই ৩১ জুলাই ২০২৪ থেকে প্রস্তুত আছি।”
এর আগে মোনামি ছবি বিকৃত করে ফেসবুকে প্রকাশ এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেন।





