এখন পর্যন্ত সাদিক কায়েমের কোনো অসততার অভিযোগ নেই বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির ।
৩১ জুলাই বৃহস্পতিবার ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মিরর নিউজের পাঠকদের জন্যে সাংবাদিক জুলকারনাইন সায়ের সামির ফেসবুক পোষ্টটি হুবহু তুলে ধরা হলো।.....
‘জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে ছিল এবং ৫ই আগস্ট ২০২৪ পর এখনো পর্যন্ত যেই ছেলেটার নামে একটাও অসততার অভিযোগ আসেনি, তাঁর নাম মো. আবু সাদিক কায়েম।’
‘স্বাভাবিকভাবেই তাঁকে ও তাঁর শুভানুধ্যায়ীদের নিয়ে অনেকে মুখরোচক চটকদার আলাপ তৈরি করবে। কিন্তু এসব আলাপ তৈরি করে কি নিজেদের গোপনতম সত্য লুকানো সম্ভব হবে?’





