জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন প্রথম গ্রেপ্তার ও নির্মম নির্যাতনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। সম্প্রতি নিজের নির্বাচনী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, “আমার হাঁটুতে তারা এমনভাবে মারছিল যে, প্রায় দুই সপ্তাহ হাঁটু গেড়ে সিজদা দিতে পারিনি। এই নির্মম নির্যাতনের মধ্য দিয়েই আমরা এগিয়ে গেছি।”

আখতার হোসেন জানান, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় আন্দোলনের কারণে প্রথমবার গ্রেপ্তার হন। তিনি বলেন, “সেই সময় আন্দোলন চলছিল, অনেক মানুষ শহীদও হয়েছেন। আমাকে প্রথমে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, হাত পেছনে বেঁধে ও চোখ বেঁধে রাখা হয়েছিল। পরে অজানা স্থানে নিয়ে গিয়ে হাতে ও চোখে বাঁধা অবস্থায় নির্যাতন শুরু হয়।”

তিনি আরও বলেন, “আমার হাঁটুতে আঘাত এত বেশি হয়েছিল যে, দুই সপ্তাহ সিজদা দিতে পারিনি। তবু আমরা ধৈর্য ধরেছিলাম ও আল্লাহর ওপর ভরসা রেখেছিলাম।”

আখতার হোসেন আরও জানান, ২০২২ সালে তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছিল।