জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি অনুমোদিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অনুমোদিত ৪৩ সদস্যের কমিটি আগামী তিন মাস অথবা নতুন আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।

কমিটির প্রধান সমন্বয়কারী করা হয়েছে জান্নাতুল ফেরদৌস টনিকে, এবং সিনিয়র যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসরিন পারভীন। এছাড়া নয়জন যুগ্ম সমন্বয়কারী রাখা হয়েছে। তারা হলেন: ইবাদত আলী, সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন ষ্ট্যালিন, গোলাম আজম, তাহের, অ্যাডভোকেট রুপালি খাতুন ও আসলাম হোসেন মামুন।

সদস্যদের মধ্যে রয়েছেন মো. নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, মোছা: শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম কালু, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, সার্জেন্ট খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ ও আসিক হোসেন।

কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত মেনে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। তিনি বলেন, “যেহেতু সমন্বয় কমিটির পদসংখ্যা সীমিত, তাই যারা মনখারাপ হয়েছেন তাদের সঙ্গে সমন্বয় রেখে অগ্রসর হব।”