জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী থিম সং আজ শনিবার প্রকাশ করা হবে। এ উপলক্ষে রাজধানীর শাহবাগে শহীদ হাদি চত্বরে জাতীয় জাদুঘরের সামনে থিম সং লঞ্চ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত পাঠানো এক বার্তায় এ তথ্য জানান। বার্তায় বলা হয়, শনিবার বিকেল ৫টায় কর্মসূচিটি শুরু হবে।
এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অনুষ্ঠানে দলটির নির্বাচনী থিম সংের পাশাপাশি গণভোট বিষয়ক আরেকটি থিম সংও প্রকাশ করা হবে। তিনি জানান, এই আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, কৃষক, শ্রমিক, শিক্ষার্থীসহ নানা কমিউনিটির অংশগ্রহণ তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, এনসিপির পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।





