জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ বিকেলে নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দেবে। জোটে অন্তর্ভুক্ত হচ্ছে এনসিপি, আমার বাংলাদেশ (এবি) পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
রোববার বিকেল ৪টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আকতার হোসেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতা হাসনাত কাইয়ুমসহ তিন দলের সিনিয়র নেতারা।
প্রাথমিকভাবে এবি পার্টি ও গণঅধিকার পরিষদকে জোটে অন্তর্ভুক্ত করার উদ্যোগ থাকলেও শেষ পর্যন্ত তারা বাদ দিয়ে তিনদলীয় জোট ঘোষণা করা হচ্ছে।
এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন জানান, জুলাই অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত গঠনের উদ্দেশ্য নিয়েই এই জোট গঠিত হয়েছে।





