ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ সম্প্রতি দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। এরআগে মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন আরিফিন শুভ। তবে সিনেমাটির পর তাকে আর বড় পর্দায় দেখা যায়নি। 

গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি অভিনয় থেকে দূরে ছিলেন। তবে এবার কোরবানির ঈদ উপলক্ষে মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’। এই সিনেমার মাধ্যমে শুভ আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন।

আগামীতে জিয়াউর রহমানের বায়োপিকে অভিনয় করতে বলা হলে কি করবেন তিনি এমন প্রশ্নের জবাবে শুভ একটি গণমাধ্যমকে বলেন, “আমি একজন অভিনেতা। আমার কাজ চরিত্রে ঢুকে সেই চরিত্রকে সত্য করে তোলা। আমাকে যেকোনো চরিত্রে পরিচালক যোগ্য মনে করলে, আমি বরাবরই প্রস্তুত।”

নিজেকে অরাজনৈতিক ব্যক্তি হিসেবে দাবি করে শুভ বলেন, “মুজিব সিনেমা করার পর গুঞ্জন উঠেছিল আমি নাকি এমপি হচ্ছি, এক টাকা পারিশ্রমিক নিয়েছি সুবিধা পাওয়ার জন্য। অথচ বাস্তবে এমন কিছু ঘটেছে কি? আমি কখনো রাজনীতিতে জড়াব না, এটি আমার সচেতন ও ব্যক্তিগত সিদ্ধান্ত।”