এবারের স্বাধীনতা দিবসে দেশের কোনো সরকারি স্থাপনায় আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রোববার (৮ মার্চ) তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযথ মর্যাদায় পালন করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সে অনুযায়ী পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছে।
তিনি আরও জানান, সাভারের জাতীয় স্মৃতিসৌধে সরকারি ও বিরোধী দলীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে।
এছাড়া ঈদের আগে যেন সব গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা পরিশোধ করা হয়, সে জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।





