বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের চলমান আন্দোলনে সংহতি জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
রোববার বিকেলে তিনি আন্দোলনরত শিক্ষকদের উদ্দেশে বক্তব্য দেন এবং তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।
এর আগে দুপুরে প্রেস ক্লাব থেকে সরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা। তারা মূল বেতনের সঙ্গে ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করার দাবিতে লাগাতার কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজারো শিক্ষক-কর্মচারী অবস্থান নিলে এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে দুপুরে শিক্ষক নেতাদের সরাতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, এতে শিক্ষকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। কেউ কেউ প্রতিরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বাবর আজমের যে কীর্তি কোহলি-রোহিতও গড়তে পারেননিবাবর আজমের যে কীর্তি কোহলি-রোহিতও গড়তে পারেননি
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি এখন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরা এখান থেকেই কর্মসূচি চালিয়ে যাব।





