সেপ্টেম্বর মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে, তা জানা যাবে আগামীকাল মঙ্গলবার, ২ সেপ্টেম্বর। এদিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন মূল্যহার ঘোষণা করবে। সোমবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, মঙ্গলবার বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সৌদি আরামকোর ঘোষিত সেপ্টেম্বর মাসের কনট্রাক্ট প্রাইস (সিপি) অনুযায়ী দেশের বাজারে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে ব্যবহৃত এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এর আগে, সর্বশেষ গত ৩ আগস্ট এলপিজির দাম সমন্বয় করেছিল বিইআরসি। তখন ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই দিন অটোগ্যাসের মূল্যও সমন্বয় করা হয়। সে সময় প্রতি লিটার অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল (মূসকসহ)। আগামীকাল একইসঙ্গে অটোগ্যাসের নতুন দামও ঘোষণা করা হবে।
সংবাদ লোড হচ্ছে...





