ভোক্তা পর্যায়ে এলপিজির দাম কমানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। নতুন ঘোষণা অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।


মঙ্গলবার এ মূল্য সমন্বয়ের ঘোষণা দেয় বিইআরসি। সংস্থাটি জানায়, নতুন নির্ধারিত এই দাম তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।