গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া ব্যক্তি পুরুষ, বয়স ৮১ থেকে ৯০ বছরের মধ্যে।

গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত মোট ৮১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৭০ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মোট ২৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন পুরুষ এবং ১৪ জন নারী।

এ সময়ের মধ্যে মোট শনাক্তের সংখ্যা ৭১৯ জন।

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বললেও, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।