দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ৮ জন।

মঙ্গলবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ২৩৪টি নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ।

এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৯৬ জনে। আর মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫২৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশে কয়েক দফা করোনার ঢেউ দেখা দেয়।