ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অবৈধভাবে মাটি কাটা ও জমি ভরাটের দায়ে আব্দুর রশিদ (৬০) নামের এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের রামনগর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির এ অভিযান পরিচালনা করেন।

অভিযোগ রয়েছে, পরিবেশ আইন অমান্য করে তিনি অবৈধভাবে মাটি কেটে জমি ভরাট করছিলেন। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না। এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।