বিএনপি ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি তুলেছে। একই সঙ্গে দলটি আগামীকাল সারা দেশে বিক্ষোভ মিছিলের আয়োজনের ঘোষণা করেছে।
\r\nআজ শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এই কর্মসূচির ঘোষণা দেন।
\r\nরিজভী বলেন, “ওসমান হাদির ওপর হামলা এবং চট্টগ্রামে বিএনপির এক সদস্যের ওপর হওয়া হামলার ঘটনা গুরুত্বসহকারে দেখা হচ্ছে। আইশৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের গ্রেপ্তার নিশ্চিত করতে আগামীকাল ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।”





