কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আওতাধীন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানে- ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ১১ ঘটিকায় কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের  মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী থানা মসজিদের ইমাম মাওঃ আবু দাঊদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও  মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, বিশিষ্ট নাট্যকার কবি লিটন আব্বাস প্রমূখ।

মতবিনিময় সভায় ইমাম ও খতিবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ, ফাজিল মাদ্রাসা জামে মসজিদের খতিব  হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন মাজহারী, কুমারখালী রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।

উক্ত অনুষ্ঠানে শেষের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমারখালী বড়ো জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুস সালাম। উল্লেখ্য পৌরসভাধীন মসজিদ সমূহের প্রায় শতাধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ উপহার প্রদান করা হয়।কুষ্টিয়া প্রতিনিধি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার আওতাধীন মসজিদের খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানে- ঈদ উপহার সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) ১১ ঘটিকায় কুমারখালীর সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের  মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সিনিয়র সাংবাদিক মাহমুদ শরীফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত অনুষ্ঠানের পৃষ্ঠপোষক কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমারখালী থানা মসজিদের ইমাম মাওঃ আবু দাঊদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও  মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার, বিশিষ্ট নাট্যকার কবি লিটন আব্বাস প্রমূখ।

মতবিনিময় সভায় ইমাম ও খতিবদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাফেজ মুফতি খালিদ সাইফুল্লাহ, ফাজিল মাদ্রাসা জামে মসজিদের খতিব  হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন মাজহারী, কুমারখালী রেলওয়ে জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আব্দুস সালাম বিন ইউসুফ।

উক্ত অনুষ্ঠানে শেষের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কুমারখালী বড়ো জামে মসজিদের খতিব হাফেজ মুফতি আব্দুস সালাম। উল্লেখ্য পৌরসভাধীন মসজিদ সমূহের প্রায় শতাধিক খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ঈদ উপহার প্রদান করা হয়।