ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত নেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জানান, প্রার্থীর জমা দেওয়া হলফনামা অসম্পূর্ণ থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে। হলফনামায় নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য উল্লেখ ছিল না।

তিনি বলেন, হলফনামা নির্বাচনী প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ নথি। এতে তথ্য গোপন বা অসম্পূর্ণভাবে উপস্থাপন করা আইনত গ্রহণযোগ্য নয়। প্রার্থীদের সব তথ্য সঠিক ও পূর্ণাঙ্গভাবে উল্লেখ করা বাধ্যতামূলক।

\r\n\r\n\r\n\r\n\r\n

তবে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করে তার প্রার্থিতা পুনর্বহালের সুযোগ পাবেন বলে জানান রিটার্নিং কর্মকর্তা।