কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।


\r\n

শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার পর লালন আখড়াবাড়ির প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, গতকাল রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনা এবং অন্যান্য কিছু বিষয় মাথায় রেখে জেলায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। এর অংশ হিসেবে লালন আখড়াবাড়িতেও পুলিশ স্থায়ীভাবে মোতায়েন রয়েছে।


\r\n

বেলা সাড়ে ৩টার দিকে আখড়াবাড়িতে গিয়ে প্রধান গেট পার হয়ে গোলঘরের সামনে পুলিশ সহকারী উপপরিদর্শক (এএসআই) আলম হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, “গতকাল রাজবাড়ীতে মাজারকেন্দ্রিক একটি ঘটনা ঘটেছে। সেই কারণে বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমাদের পুলিশ পাঠানো হয়েছে।”


\r\n

কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, “কিছু ইস্যু নিয়ে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।”