ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি বরিকুল ইসলাম বাঁধনসহ সাতজনকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (৫ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম রাষ্ট্র ও আসামিপক্ষের শুনানি শেষে এই সিদ্ধান্ত দেন।
রিমান্ডে থাকা অন্যান্য আসামিরা হলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন হোসেন (৩৩), সাংগঠনিক সম্পাদক মেজবাহুল ইসলাম (২৫), ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম সাইফ (৩১), মো. মোস্তাফিজুর রহমান জনি (৩৭), যুবলীগ কর্মী মো. শেখ রাশেদুজ্জামান (৩৫) এবং সেচ্ছাসেবক লীগের মো. মামুন শেখ পরশ (৩২)।
আদালতে পুলিশ প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে সবাইকে ১০ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ৩১ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটের দিকে পল্টন থানার বিজয় নগর পানির ট্যাংকি এলাকায় সরকারবিরোধী স্লোগান দিতে শুরু করেন এবং তখন তাদের আটক করা হয়।





