মডেলিং থেকে অভিনয়, প্রায় চারশোরও বেশি নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছেন কেয়া পায়েল। ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন, তবে এখনও বিয়ের পিঁড়িতে বসেননি।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে নিজের বিয়ে নিয়ে ভাবনার কথা জানালেন তিনি। কেয়া পায়েল বলেন, “বিয়ে যদি করি, সবাইকে জানিয়েই করব। জীবনের এত সুন্দর পথচলায় চাই সবার আশীর্বাদ থাকুক।”
তিনি আরও যোগ করেন, “সব মেয়েরই উচিত স্বাধীনভাবে চলা। যে পরিবারে আমার বিয়ে হবে, তারা আমাকে আপন করে নিক, আমিও তাদের আপন করে নেব। এক জীবন কাটিয়েছি মা-বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক পরিবারে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”
যে সময়ে বিয়ে করবেন সে বিষয়ে স্পষ্ট কিছু বলেননি, তবে বিয়ের সিদ্ধান্ত পুরোপুরি সৃষ্টিকর্তার ওপরই ভরসা রাখতে চান এই অভিনেত্রী।





