ঢাকা-৮ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন পর্যন্ত ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ভোটে কোনো ধরনের কারচুপি বা ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তা মেনে নেওয়া হবে না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি রাজধানীর মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, এখন পর্যন্ত ভোটে কোনো সমস্যা বা অশান্তির পরিস্থিতি লক্ষ্য করা যায়নি।
\r\nতিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই সবার দায়িত্ব এবং নির্বাচন কমিশন ও সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার প্রয়োজন।
\r\nএকই আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ‘কেন্দ্রে এজেন্ট ঢুকতে না দেওয়ার’ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মির্জা আব্বাস জানান, এ বিষয়ে তার কোনো তথ্য নেই।





