জাতীয় নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে ভোটগ্রহণ হতে পারে। সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৪ অক্টোবর।


\r\n

কিছুদিন আগে আলোচনা উঠেছিল, বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বহাল রেখে নির্বাচন না করে অ্যাডহক কমিটি গঠন করা হতে পারে। এ নিয়ে গত ২৪ আগস্ট মিরপুরে প্রতিবাদ জানায় ঢাকার ক্লাবগুলোর সংগঠন ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন’।


\r\n

এদিকে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নির্বাচনী অঙ্গনে নামার ঘোষণা নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়েছে। এর মধ্যেই সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে বসেছে বিসিবির পরিচালনা পর্ষদের সভা।


\r\n

দুপুর ২টা থেকে সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হওয়া সভার মূল আলোচ্য বিষয় বিসিবির আসন্ন নির্বাচন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সভা চলমান রয়েছে।