রাজধানীর খামারবাড়ি এলাকায় আজ (বুধবার) দুপুর ১২টার দিকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে অভিযান চালিয়ে ছাত্রলীগের প্রায় শতাধিক নেতাকর্মীকে আটক করেন।


\r\n

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনে বিপুলসংখ্যক পুলিশ, সেনা সদস্য ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।


\r\n

এছাড়া তেজগাঁও কলেজ শাখা ছাত্রদল ও স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সড়কে অবস্থান নিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এলাকাজুড়ে টহল জোরদার করা হয়েছে।