প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (১৬ মার্চ) দেশের ৫৩টি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে এই কর্মসূচির সূচনা করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


\r\n

তিনি জানান, সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন তিনি।


\r\n

সকাল ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় যাবেন। সেখানে ১২ কিলোমিটার খাল পুনঃখননের কাজের উদ্বোধনের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন তিনি।


\r\n

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তান পরিদর্শন করবেন। সেখানে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হক (চকলেট)সহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতার অনুষ্ঠানে অংশ নেবেন।