এক মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা চললেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনও উন্নতি হয়নি। তিনি এখনো সংকটময় অবস্থায় আছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।


শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।


ডা. জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে এবং তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। আল্লাহর মেহেরবানি ও চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


এদিকে শনিবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানমন্ডিতে শ্বশুরবাড়ি থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করে তিনি খালেদা জিয়ার চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।