বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছে।
রোববার (৯ নভেম্বর) রাতের দিকে দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়নপ্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু এ আমন্ত্রণপত্র সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতে পৌঁছে দেন।
আলোচনা সভা আগামী ১২ নভেম্বর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
সুলতান সালাউদ্দিন টুকু জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করে আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।





