জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,জাবি শাখা।

আজ শুক্রবার (২রা জানুয়ারি) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

এসময় উক্ত মাহফিলে অন্যান্যদের মধ্যে জাকসুর সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল হোসেন, হুমায়ুন হাবিব হিরনসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, 'বেগম খালেদা জিয়া রাষ্ট্রপ্রধান ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের জন্য বহু গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। বিভিন্ন আন্দোলন, সংগ্রাম ও গণতান্ত্রিক উত্তরণে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাঁর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। মহান সৃষ্টিকর্তা যেন তাঁকে জান্নাত নসিব করেন।'


শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বাংলাদেশের আপসহীন নেত্রী, 'বহুদলীয় গণতন্ত্রের অতন্দ্র প্রহরী এবং আমাদের প্রিয় অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। তাঁর মৃত্যুতে আমরা শুধু একজন রাজনৈতিক নেতাকে হারাইনি, আমরা হারিয়েছি আমাদের আদর্শিক মাকে। তিনি আমাদের মাঝে নেই, কিন্তু বাংলাদেশের উন্নয়ন, নারী শিক্ষার প্রসার এবং গণতন্ত্রের পথ চলায় তাঁর অবদান এদেশের ইতিহাসে অম্লান হয়ে থাকবে।