ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রাথমিকভাবে ১২৫টি আসনের জন্য মনোনয়ন ঘোষণা করেছে। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের সদস্য সচিব আখতার হোসেন।
দিনাজপুর-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন দলটির দিনাজপুর জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির। উল্লেখযোগ্য বিষয় হলো, এই আসনে বিএনপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন খালেদা জিয়া। একই সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন অ্যাডভোকেট মইনুল আলমকে।
\r\nএর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছিলেন, খালেদা জিয়ার আসনে দলটি প্রার্থী দেবে না।





