খুলনা পাবলিক কলেজে চারদিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব-২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২২ সেপ্টেম্বর শুরু হওয়া এ উৎসব ২৫ সেপ্টেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও কলেজ বোর্ড অব গভর্নরস-এর সহ-সভাপতি মো. ফিরোজ সরকার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, পদাতিক। উপস্থিত ছিলেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা।

উৎসবের চারদিনে ক্বিরাত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, অভিনয়, রবীন্দ্র ও নজরুল সংগীত, আধুনিক ও লোকসংগীতসহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।