খুলনার রূপসা ঘাট এলাকায় অবস্থিত কৃষি ব্যাংকের একটি শাখায় ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ আগস্ট) রাত ১০টার দিকে এ ঘটনা ধরা পড়ে।


\r\n

স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী প্রথমে মূল কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

\r\n

ব্যাংক শাখার ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, বৃহস্পতিবার ব্যাংক বন্ধ হওয়ার পর ভল্টে ১৬ লাখ টাকার বেশি ছিল। ঘটনার পর ভল্ট থেকে মাত্র ১ হাজার ৪০০ টাকা পাওয়া গেছে। বাকি টাকাগুলো চুরি হয়েছে।

\r\n

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, একাধিক তালা ভেঙে চোরেরা ব্যাংকে প্রবেশ করে ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে। এ সময় নিরাপত্তা প্রহরী অনুপস্থিত ছিলেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে