রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের চর বাগডহরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

গঙ্গাচড়া (রংপুর) শনিবার (১৮ এপ্রিল) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিকেল ৪টায় লালমনিরহাটের কালীগঞ্জ ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। সেখানে প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ নিজ গ্রাম চর বাগডহরায় নেওয়া হয়। পরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে এবং অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।