সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, গত দেড় বছর ধরে তিনি এই দিনের জন্য অপেক্ষা করছিলেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
\r\nসেনাপ্রধান জানান, একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ভোটের অনুকূল পরিবেশ রয়েছে। সকাল থেকেই সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলেও উল্লেখ করেন তিনি।
\r\nতিনি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। বলেন, দেশের বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে তিনি খোঁজখবর নিয়েছেন এবং প্রাপ্ত তথ্য অনুযায়ী নির্বাচন শান্তিপূর্ণভাবে এগোচ্ছে।
\r\nএ সময় গণমাধ্যমের ভূমিকাও তুলে ধরেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, সংবাদমাধ্যম দেশের সার্বিক পরিস্থিতি জনগণের সামনে তুলে ধরছে, এতে ভোটাররা আশ্বস্ত হচ্ছেন এবং ভোট দিতে উৎসাহ পাচ্ছেন।





