দেশে ডেঙ্গুতে আরও আট জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে তারা মারা যান। এতে চলতি বছরে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৪ জনে।
স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ৭৭৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরজুড়ে ভর্তি রোগীর সংখ্যা হয়েছে ৯০ হাজার ২৬৪ জন।
অধিদফতর জানায়, গত এক দিনে বরিশাল বিভাগে ৮৩ জন, চট্টগ্রামে ১৩৪ জন, ঢাকার সিটি করপোরেশনের বাইরে ১২১ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৯ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮১ জন, খুলনা বিভাগে (সিটির বাইরে) ১১২ জন, ময়মনসিংহে ৪৪ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেটে সাত জন রোগী ভর্তি হয়েছেন।
এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরও ১ হাজার ১১১ জন। চলতি বছর মোট ৮৭ হাজার ৪৪২ জন রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।





