গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পবিত্র ঈদুল ফিতর–২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে উপজেলার ৬০০ জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ ১,০০০ টাকা করে সহায়তা প্রদান করা হয়।
১৯ মার্চ, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে সাদুল্লাপুর উপজেলার হল রুমে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন। এ সময় তিনি বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই সরকারের মানবিক উদ্যোগের মূল লক্ষ্য এবং এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহাম্মদ জসিম উদ্দিন, এসিল্যান্ড (সহকারী কমিশনার ভূমি), সাদুল্লাপুর উপজেলা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মানবিক সহায়তা কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর জন্য অত্যন্ত কল্যাণকর ও সময়োপযোগী।





