চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গণসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
\r\nবুধবার (৫ নভেম্বর) বিকেলে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গেছে, এরশাদ উল্লাহর অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
\r\nস্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, মনোনয়ন পাওয়ার পর হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্লাহ। এ সময় কেউ তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
\r\nউল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ১০টিতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে কয়েকজন হেভিওয়েট প্রার্থী বাদ পড়ায় নতুন কিছু মুখ নির্বাচনী লড়াইয়ে নামেন।
\r\nবিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সোমবার (৩ নভেম্বর) আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করেন।
চট্টগ্রামের প্রার্থী তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো:
\r\n- \r\n
- \r\n
চট্টগ্রাম-১ (মিরসরাই): নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি): সরওয়ার আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড): কাজী সালাউদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-৫ (হাটহাজারী): মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগে সহসাংগঠনিক সম্পাদক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া): হুম্মাম কাদের চৌধুরী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চান্দগাঁও): এরশাদ উল্লাহ, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর): আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-১২ (পটিয়া): মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা): সরওয়ার জামাল নিজাম, সাবেক সংসদ সদস্য
\r\n \r\n - \r\n
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী): মিশকাতুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক





