গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে এ পর্যন্ত ৪৫ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান।
\r\nতিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জনকে আটক করা হয়। আগের দুই দিনে আরও ২৫ জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী।
\r\nএর আগে, বুধবার (১৬ জুলাই) এনসিপি’র ডাকা সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জে দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী মোতায়েন করে প্রশাসন।
\r\nসহিংস পরিস্থিতি মোকাবেলায় গোপালগঞ্জে টানা তৃতীয় দিনের মতো কারফিউ জারি রয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রথম দফার কারফিউ শেষ হওয়ার পর ফের তা বাড়ানো হয়। নতুন করে শুক্রবার (১৮ জুলাই) সকাল ১১টা পর্যন্ত কারফিউ বলবৎ রাখা হয়। তিন ঘণ্টার বিরতির পর দুপুর ২টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর করা হয়েছে।
\r\nপ্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত থাকবে।





