সাকিব আহমেদ, প্রতিনিধিগোয়াইনঘাট (সিলেট) : সিলেটের গোয়াইনঘাটে ২০২৫-২৬ অর্থবছরের “কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ” প্রকল্পের আওতায় প্রযুক্তিভিত্তিক ২ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি প্রশিক্ষণ রুমে এ কর্মসূচি সম্পন্ন হয়।

প্রশিক্ষণে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কৃষক-কৃষাণীদের মাঠপর্যায়ে প্রযুক্তির কার্যকর প্রয়োগ, উৎপাদন ব্যয় হ্রাস এবং ফলন বৃদ্ধির কৌশল সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশিক্ষণ প্রদান করেন সিলেট জেলা কৃষি প্রশিক্ষণ অফিসার দীপক কুমার দাস, কৃষিবিদ দেবন সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি এবং উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল সাবের।

উপজেলার মোট ৬০ জন কৃষক-কৃষাণী প্রশিক্ষণে অংশ নেন। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।