চট্টগ্রামের মীরসরাইয়ে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা মামলার প্রধান আসামি অপূর্ব দাসকে র‍্যাব গ্রেপ্তার করেছে। সোমবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার বামনসুন্দর দারগারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।


\r\n

অপূর্ব দাসের বাড়ি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার পাতাকুট এলাকায়। তার বাবা দিলীপ দাস।


\r\n

র‍্যাব জানায়, সীতাকুণ্ড মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের হওয়া মামলায় অপূর্ব দাস পলাতক ছিলেন। মামলাটি হয়েছিল ৯ আগস্ট। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।


\r\n

চট্টগ্রাম র‍্যাবের সহকারী এ. আর. এম. মোজাফ্‌ফর হোসেন জানান, গ্রেপ্তারের পর অপূর্বকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।