চট্টগ্রামে ১২তম শো-রুম উদ্বোধন করেছে জনপ্রিয় লাইফস্টাইল ব্র্যান্ড মিরর (MIRROR)। শনিবার (২৮ফেব্রুয়ারি) নগরীর নাসিরাবাদ এলাকার প্রবর্তক মোড়ে অবস্থিত কনকর্ড মঈন স্কয়ার-এ জমকালো আয়োজনে নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
নতুন শো-রুমটির উদ্বোধন করেন জনপ্রিয় সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ। ২০১১ সালে যাত্রা শুরু করা ‘মিরর’ দীর্ঘ দেড় দশক ধরে দেশের লাইফস্টাইল ব্র্যান্ড অঙ্গনে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। উন্নতমানের রপ্তানিযোগ্য পোশাক সাশ্রয়ী মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ব্র্যান্ডটির মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে ফারাবী হাফিজ বলেন, “মিরর সবসময়ই গুণগত মান ও আধুনিকতার সমন্বয় ঘটিয়ে আসছে। চট্টগ্রামের রুচিশীল মানুষের জন্য প্রবর্তক মোড়ের এই নতুন শো-রুমটি ফ্যাশনে নতুন মাত্রা যোগ করবে বলে আমি বিশ্বাস করি। এমন একটি দেশীয় ব্র্যান্ডের অগ্রযাত্রার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত।”
মিররের চেয়ারম্যান আশিকুর রহমান আসিফ বলেন, “২০১১ সাল থেকে আমাদের লক্ষ্য ছিল ক্রেতাদের সেরা মানের এক্সপোর্ট পোশাকের নিশ্চয়তা দেওয়া। চট্টগ্রামের মানুষের ভালোবাসায় আজ আমরা এখানে আমাদের ১২তম শো-রুম চালু করেছি। আমাদের মানসম্মত পোশাক ও সাশ্রয়ী মূল্য বরাবরের মতোই ক্রেতাদের সন্তুষ্ট করবে বলে আমরা আশা করছি।”
নতুন এই শো-রুমে পুরুষ, নারী ও শিশুদের জন্য আকর্ষণীয় ও বৈচিত্র্যময় রপ্তানিযোগ্য পোশাকের বিশাল সংগ্রহ রয়েছে। উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন ও ২০ শতাংশ ছাড়ের ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিররের ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম সোহেল, অর্থ পরিচালক মো. শাহাদাত হোসাইন, নির্বাহী পরিচালক মো. নাহিদুর রহমান ও মোশারফ হোসাইন মজুমদার। এছাড়া কনকর্ড রিয়েল এস্টেট-এর চট্টগ্রাম অপারেশন প্রধান মোহাম্মদ ফয়সাল ইসলাম এবং কনকর্ড মঈন স্কয়ার শপিং মল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইব্রাহীম উপস্থিত ছিলেন।





