চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) দেড় শতাধিক শিক্ষক ও কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার দুদক চট্টগ্রামের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান শুরু হয়। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি মিরর নিউজকে নিশ্চিত করেছেন। 

এর আগে গত শুক্রবার ৯ জানুয়ারি ৫৬৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারী মিলিয়ে মোট ১১৩ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে প্রভাষক হয়েছেন উপ-উপাচার্য শামীম উদ্দিন খানের মেয়ে মাহিরা খান।

বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ জানায়, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনায় মোট ২১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া কমকর্তা ৮ জন এবং  তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী ৮৪ জনকে নিয়োগের সুপারিশ অনুমোদন করেছে সিন্ডিকেট।