এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই শিশু ও এক কিশোরসহ চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ২৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।


\r\n

শনিবার (২৩ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


\r\n

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া দুই শিশুর বয়স যথাক্রমে ৪ ও ৭ বছর। এছাড়া ২৬ বছর বয়সী এক নারী ও ১৫ বছর বয়সী এক কিশোরও মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট ১১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৬৫ জন পুরুষ ও ৪৯ জন নারী।


\r\n

গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১০০ জন, ঢাকার বাইরের অংশে (ঢাকা বিভাগে) ৩১ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, বরিশাল বিভাগে ৫৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩ জন।


\r\n

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ২৭ হাজার ৭৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।